এতিম হয়ে জম্মাল ফায়ার ফাইটার নুরুল হুদার সন্তান

০৬ অক্টোবর ২০২৫, ০৫:৩৫ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৪০ PM
মায়ের কোলে ফায়ারফাইটার মো . নূরুল হুদার সন্তান

মায়ের কোলে ফায়ারফাইটার মো . নূরুল হুদার সন্তান © সংগৃহীত

অগ্নিদগ্ধ হয়ে দেশের জন্য জীবন উৎসর্গ করেন ফায়ারফাইটার নুরুল হুদা। মৃত্যুর ১২ দিন পর আজ সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেয় তার পুত্র সন্তান। 

জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর বিকেল পৌনে ৪টার দিকে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে অগ্নি নির্বাপণে নিয়োজিত হয়ে দগ্ধ হন ফায়ারফাইটার নুরুল হুদা। পরে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে ২৪ সেপ্টেম্বর বিকেল ২টা ৪০টায় তার মৃত্যু হয়।

ফায়ারফাইটার মো. নূরুল হুদা ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ধামাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৭ সালের ২৯ মার্চ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ফায়ারফাইটার হিসেবে চাকরিতে যোগদান করেন।

ইউসিবি ব্যাংক নিয়োগ দেবে কাস্টমার সার্ভিস অফিসার, আবেদন আগা…
  • ২৫ আগস্ট ২০২৬
প্রত্যাশিত রেকর্ডের সামনে মেসি
  • ২৫ আগস্ট ২০২৬
সরিয়ে দেওয়া হলো রংপুরের সেই পুলিশ কমিশনারকে
  • ২৫ আগস্ট ২০২৬
শুধু সরকারি নয়, সব ধরনের প্রাথমিক বিদ্যালয় মনিটরিংয়ের আওতায়…
  • ২৫ আগস্ট ২০২৬
সাংবাদিকদের প্রশ্নে ক্ষুব্ধ হওয়া ‘শুট দ্য মেসেঞ্জার’ চর্চা …
  • ২৫ আগস্ট ২০২৬
জবি শিক্ষার্থী তাইয়্যেবার প্রথম ছড়াগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ২৫ আগস্ট ২০২৬