‘ফেব্রুয়ারিতেই নির্বাচন, দিনের ভোট রাতে হবে না’

০১ অক্টোবর ২০২৫, ১১:৪৫ AM , আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১১:৪৫ AM
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন © সংগৃহীত

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে জানিয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘সবাই ভোট দেবেন, দিনের ভোট রাতে হবে না ইনশাআল্লাহ। ঐক্যই শান্তি পূর্ব দিগন্তে নতুন সূর্য উঠবেই।’ আজ বুধবার (১ অক্টোবর) রাজধানীর ঐতিহাসিক সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ২৫০ বছরের ইতিহাসে আলিয়া মাদ্রাসার অবদান অনস্বীকার্য। রাজধানীর ঐতিহাসিক এ মাদ্রাসা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, ‘আমি কোনোদিন ছাত্ররাজনীতি পছন্দ করি না। পার্শ্ববর্তী দেশ ও ইউরোপে ছাত্ররাজনীতি নেই। আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিরা ছাত্র নেতাদের ব্যবহার করছে। স্টুডেন্ট পলিটিক্স নামের দুরভীত্ব চাই না। অতি আধুনিক শিক্ষার নামে মাদ্রাসায় কোরআন হাদিস ও আরবি শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে।’

আরও পড়ুন: জামায়াত আমিরের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আ ফ ম খালিদ হোসেন আরও বলেন, ‘মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো স্কলারশিপ দেওয়ার জন্য প্রস্তুত।’ এ সময় মাদ্রাসা শিক্ষার্থীদের আরবি ও ইংরেজি ভাষা শেখার আহবান জানান তিনি।

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কে
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ওজন কমাতে শুধু ক্যালরি কমালেই হবে না, গুরুত্ব দিতে হবে খাবা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনার ভাইকে ১৪ টুকরো করার ক্ষমতা আছে’—ছাত্রদল নেতার লাশ উদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসেই যুক্তরাজ্যের ইউসিএলের ডিগ্রি: ৫৫ অনলাইন কোর্সে বিন…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬