পূজামণ্ডপের নিরাপত্তায় থাকবেন ৩ লাখ আনসার সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা

০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫০ PM
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী © সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সারা দেশে ৩৩ হাজার মণ্ডপে এ বছর দুর্গাপূজা উদ্যাপন হবে। তাদের নিরাপত্তার জন্য ৩ লাখ আনসার সদস্য থাকবে। এর পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এসব পূজা মণ্ডপের নিরাপত্তায় অ্যাপ তৈরি করছে সরকার। প্রতিটা মন্দিরের একজন আনসার সদস্যের কাছে থাকবে এই অ্যাপের দায়িত্ব।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, প্রতিটি মণ্ডপে আনসার সদস্যরা থাকবেন। তাদের কাছে স্মার্টফোনে আইডি ও পাসওয়ার্ডসহ অ্যাপটির অ্যাকসেস দেওয়া থাকবে। ওই আনসার সদস্য সংশ্লিষ্ট পূজা মণ্ডপের ছবি কিংবা যে কোনো তথ্য আপলোড করে প্রশাসনের কাছে পৌঁছাতে পারবেন। সেখান থেকে ওই তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে আইন-শৃঙ্খলা বাহিনীর সবাই দেখে দ্রুত পদক্ষেপ নিতে পারবেন।

বৈঠকে উপস্থিত পূজা উদ্যাপন কমিটির একজন সদস্য বলেন, ‘অ্যাপটি শুধু আনসার সদস্যদের কাছেই থাকবে তবে সেখানে পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে যুক্ত করার অনুরোধ করা হয়েছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে সেটি রাজি হয়নি।’

বৈঠক উপস্থিত প্রজা উদ্যাপন কমিটির আরেক সদস্য বলেন, পূজা মণ্ডপের নিরাপত্তায় ৯৯৯, ১১১ ও ১০২ জাতীয় পরিষেবা অন্তর্ভুক্ত করা হয়েছে। যেকোনো নাশকতার তথ্য এই জাতীয় পরিষেবার মাধ্যমে পৌঁছানো সম্ভব হবে বলে জানান ওই সদস্য।

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬