এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ 

০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ PM
স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয় © সংগৃহীত

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত গেজেটে দুটি বিভাগকে এক করার তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।

এতে বলা হয়েছে, এস. আর. ও. নম্বর ৩৫৮-আইন/২০২৫। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করলেন, যথা– উপর্যুক্ত  রুলসের(ক) শিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস এমাং দ্য ডিফরেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশন)-এর সিরিয়াল নম্বর “২৩. মিনিস্ট্রি অব হােম অ্যাফেয়ার্স” শিরোনাম এবং উপশিরোনাম “এ. পাবলিক সিকিউরিটি ডিভিশন” ও তৎসংশ্লিষ্ট এন্ট্রিসমূহ এবং উপশিরোনাম “বি. সিকিউরিটি অব সার্ভিসেস ডিভিশন” ও তৎসংশ্লিষ্ট এন্ট্রিসমূহের পরিবর্তে নিম্নরূপ শিরোনাম ও এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হবে। যথা- মিনিস্ট্রি অব হােম অ্যাফেয়ার্স।

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, করবেন যেভাবে
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলে প্রাথমিকের প্রধান ও সহকারী শিক্ষকদের বেতন কত…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে পর্যটকের ভাটা, তিন বেলার খাবার জোগাতে হিমশিম …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শহীদ জিয়ার রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না:…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-ছেলেসহ ৩ জনের
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির ধাক্কায় ট্রলারডুবি, ৩৫ যাত্রী উদ্ধার
  • ০২ সেপ্টেম্বর ২০২৬