স্কুল-কলেজ-মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপনের নির্দেশ

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ AM
মাধ্যমিক-উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর লোগো

মাধ্যমিক-উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর লোগো © টিডিসি সম্পাদিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে দেশের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কারিগরি-মাদ্রাসা ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) শিক্ষা অধিদপ্তরের পৃথক পৃথক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে জানা যায়, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম) আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিলসহ কর্মসূচি গ্রহণ এবং গৃহীত কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী ও কর্মসহ ইসলামের নানা বিষয়ে আলোচনা সভা, হামদ-নাত,দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি। কারিগরি শিক্ষা বিভাগের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আরেক চিঠিতে বলা হয়, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি, ৬ সেপ্টেম্বর পবিত্র পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য নির্দেশ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে প্রথমেই রয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সব দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন।

এরপর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে হযরত মুহাম্মদ (সা.) এর জীবনী ও কর্ম এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব ভ্রাতৃত্ব, মানবাধিকার, নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতার আয়োজন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষা শুরু আজ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে আদালতে নারীর হট্টগো…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইফোন বিক্রি করে টাকা ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিম হত্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় নওগাঁয় প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৬১ জন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬