‘দুর্নীতিগ্রস্ত এমপি প্রার্থী চাই না’ আওয়াজ তোলার আহ্বান দুদক চেয়ারম্যানের

২৫ আগস্ট ২০২৫, ০৪:২৯ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৯:৪০ PM
ড. মোহাম্মদ আবদুল মোমেন

ড. মোহাম্মদ আবদুল মোমেন © সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কালোটাকা ব্যবহারকারীদের প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। সোমবার (২৫ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ‘আমাদের দেশে নির্বাচনে ভোটার কেনার একটা প্রবণতা আছে। বিভিন্ন কারণে টাকা-পয়সা খরচ বেড়ে যায়। টাকা ব্যবহারের ক্ষেত্রে দুটো দিক আছে—একটা হলো ডিমান্ড সাইড, আরেকটি হলো সাপ্লাই সাইড। সাপ্লাই সাইড বন্ধ করতে হবে। এখানে ব্যাংকের ভূমিকা যেমন আছে, তেমনি আমাদেরও (দুদকের) ভূমিকা আছে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখা যায়।’

নির্বাচনের প্রার্থীদের ভুয়া সম্পদ বিবরণী দাখিলের বিষয়েও তথ্য দেওয়ার আহ্বান জানান দুদক চেয়ারম্যান। তিনি বলেন, ‘হলফনামা জমা দেওয়ার পর আমাদের হাতে সময় কম থাকে। এ ক্ষেত্রে যদি মিডিয়ার কাছে কোনো তথ্য থাকে যে কেউ তথ্য গোপন করেছেন, তাহলে আমাদের সঙ্গে তা শেয়ার করবেন। দুর্নীতিগ্রস্ত এমপি প্রার্থী চাই না—এই আওয়াজ সবাইকে তুলতে হবে।’

এছাড়া, তিনি সবাইকে এখন থেকেই ‘দুর্নীতিগ্রস্ত এমপি প্রার্থী চাই না’ বলে আওয়াজ তোলার আহ্বান জানান।

সরকার একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার প্রতিজ্ঞাবদ্ধ একটি ভালো নির্বাচন দিতে। আশা করছি নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬