শিক্ষকদের জন্য ‘মাহরিন চৌধুরী অ্যাওয়ার্ড’ চালু করছে সরকার

০৭ আগস্ট ২০২৫, ০৩:৩৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১২:২০ PM
মাহরিন চৌধুরী

মাহরিন চৌধুরী © সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত কলেজটির কো-অর্ডিনেটর মাহরিন চৌধুরীর পুরস্কার চালু করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, মাহরিন চৌধুরী স্কুলের শিক্ষার্থীদের উদ্ধারে আত্মদান করেছেন। তিনি যে সাহসিকতা দেখিয়েছেন তা স্মরণীয় হয়ে থাকবে। তাই তার সাহসিকতার জন্য শিক্ষকদের জন্য ‘মাহরিন চৌধুরী অ্যাওয়ার্ড’ চালু করছে সরকার।

জানা গেছে, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গত ২১ জুলাই নিহত হন কলেজটির কো-অর্ডিনেটর মাহরিন চৌধুরী। এ ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ নিহত হয়েছেন ৩৪ জন। দগ্ধ অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

মাহরিন চৌধুরীর বাবার বাড়ি নীলফামারী জলঢাকা উপজেলা বগুলাগাড়ী চৌধুরীপাড়ায়। মহিতুর রহমান চৌধুরী ও সাবেরা খাতুন দম্পতির বড় মেয়ে তিনি। শিক্ষাজীবন শেষে ২০০২-০৩ সালের দিকে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতার পেশায় নিয়োজিত হন মাহরিন চৌধুরী। মৃত্যুর আগ পযন্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা মিডিয়াম শাখার তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির কো-অর্ডিনেটর ছিলেন।

তার শ্বশুরবাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চরআত্রাই গ্রামে। স্বামী মনছুর হেলাল একটি বেসরকারি প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার। বৈবাহিক জীবনে দুই ছেলে সন্তান আয়ান রশীদ ও আদেল রশীদের মা ছিলেন মাহরিন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি। জিয়াউর রহমানের মা জাহানারা বেগম এবং মাহরিন চৌধুরীর দাদি রওশনারা বেগম ছিলেন আপন বোন।

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের এমডি-সিইওর নিয়োগ বাতিল
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসানের পদত্যাগ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাশেদকে বিজয়ী ঘোষণা করে ঢাবির চিঠি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ধারাবাহিকভাবে চুরি-ছিনতাই, নিরাপত্তা নিয়ে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের দুর্নীতি নিয়ে অবস্থান বদলাল দুদক
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬