সংসদের দক্ষিণ প্লাজায় কাল জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা

০৪ আগস্ট ২০২৫, ০৫:৪৪ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ১০:৩২ PM
জুলাই ঘোষণাপত্র

জুলাই ঘোষণাপত্র © সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিন আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

আজ সোমবার (৪ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টে এ তথ্য জানান।

ফেসবুকের পোস্টে তিনি জানান, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

এর আগে, গত শনিবার (২ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানায়, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬