লম্বা নয়, দামি জীবন চেয়েছিলেন শহীদরা: শিক্ষা উপদেষ্টা

২১ জুলাই ২০২৫, ০১:২৩ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৯:২৭ AM
বক্তব্য রাখছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার

বক্তব্য রাখছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার © টিডিসি

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, লম্বা জীবন কাটানো শহীদদের আকাঙ্ক্ষা ছিলো না তাদের আকাঙ্ক্ষা ছিলো দামি জীবন। যারা শহীদ হয়েছেন তারা এদেশের সূর্যসন্তান। যারা কোনোদিন ভাবে নাই তারা মসনদ থেকে পালাবে, তাদেরকে বিন্দু বিন্দু শক্তি অর্জন করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে শহীদেরা। আমি ভীষনভাবে ঋণী এইসব শহীদদের কাছে। সোমবার (২১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে ‘জুলাই আন্দোলন স্মৃতি সংগ্রহশালা’ উদ্বোধনী অনুষ্ঠান এ কথা বলেন তিনি।

তিনি বলেন, জাতি হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে জুলাই অভ্যুত্থানের গৌরবময় ইতিহাসকে সংগ্ৰহ করা। জুলাইয়ের অনেক স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলোকে একত্র করা।

ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, দেশকে ভালোবেসে যারা জীবন দিয়েছে আমরা তাদের রক্ত কারো দলীয় রাজনীতিতে দলিত হতে দিবো না। এই পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে সেগুলো একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত। তাই, কেউ যদি ইতিহাসের ঘটনাগুলোকে মুখোমুখি দাঁড় করাতে চায় তবে আমরা এর বিরুদ্ধে দাঁড়াবো।

তিনি আরো বলেন, এই অনুষ্ঠানটি কিছু মানুষের (শহীদ ও আহত) ঋণ স্বীকার করার জন্য একটি ছোট আয়োজন। এখন সময় শহীদ ও তাদের পরিবারদের ধন্যবাদ জানানোর পালা। সীমিত পরিসরে আমরা উদ্বোধনী কার্যক্রমের মাধ্যমে তাদের ঋণ স্বীকার শুরু করলাম। ভবিষ্যতে আমরা এর পরিধি আরো বৃদ্ধি করবো।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ‘জুলাই আন্দোলন স্মৃতি সংগ্রহশালা’ সংক্রান্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সায়মা হক বিদিশা,  প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং  কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

এছাড়াও শহিদ মো. আবু সাঈদ মিয়া, শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, শহিদ মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া (ফারহান ফাইয়াজ) এবং শহিদ মো. ওয়াসিম আকরামের স্বজনরা অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬