বিমানবন্দরে হাজিদের লাগেজ কাটার তথ্য, উল্টো কথা বললেন বিমান প্রতিমন্ত্রী মিল্লাত

০৪ জুন ২০২৬, ০৩:৪৩ PM
প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত

প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত © সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমানবন্দরে হাজিদের লাগেজ কাটার যে খবর ছড়িয়েছে তা অসত্য বলে দাবি করেছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। 

বিমান প্রতিমন্ত্রী বলেন, তদন্তে লাগেজ মিস হ্যান্ডেলিংয়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া কোনো হাজি লিখিত বা মৌখিক অভিযোগও দেননি।

তিনি আরও বলেন, অনিয়ম, দুর্নীতি এবং মিস হ্যান্ডলিং যেনো না হয় সেজন্য বিমানকে ঢেলে সাজানো হচ্ছে। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি যে অসত্য প্রমাণিত হয়েছে তার একটি প্রতিবেদনও আমাদের বিমান কর্তৃপক্ষ দিয়েছে। 

বিমান প্রতিমন্ত্রী জানান, আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল উদ্বোধনের আশা করা হচ্ছে। পাশাপাশি আগামী ১৯ জুলাইয়ের মধ্যে গ্রাউন্ড হ্যান্ডলিং বিষয়ে জাপানের সঙ্গে চুক্তি হওয়ার কথা রয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশের জন্য ১৪টি নয়, ৪৭টি বিমানের ফ্লিট প্রয়োজন। আগামী ২০৩১ সালে প্রথম বোয়িং বিমান পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬
স্থগিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
  • ০৩ অক্টোবর ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬