জুলাই যোদ্ধার স্বীকৃতি পাচ্ছে কক্সবাজারে নিহত হওয়া রোহিঙ্গা কিশোর

০২ জুলাই ২০২৫, ০৭:২১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৫ PM
নূর মোস্তফা

নূর মোস্তফা © সংগৃহীত

আওয়ামী লীগ স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে কক্সবাজারে নিহত রোহিঙ্গা কিশোর নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তবর্তীকালীন সরকার। আজ বুধবার (২ জুলাই) বিকেলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। 

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গত ২২ জুন ক্যাবিনেট মিটিংয়ে নূর মোস্তফার স্বীকৃতির জন্য প্রস্তাব উপস্থাপন করা হয়। গণ-অভ্যুত্থান অধিদপ্তর থেকে নূর মোস্তফার স্বীকৃতির কাজ চলমান। শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে।’

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে কক্সবাজার জেলার ঈদগাঁও থানার সামনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেন  নূর মোস্তফা। এদিন দুপুরে তিনি গুলিবিদ্ধ হন। এরপর সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং ৬ আগস্ট দুপুরে তার মৃত্যু হয়।  

স্থানীয়রা জানান, শহিদ নূর মোস্তফার বাবা শফিউল আলম মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেন ১৯৯২ সালে, এরপর কক্সবাজার ঈদগাঁও এলাকায় স্থায়ী বসতি গড়েন। ১৭ বছর বয়সী শহীদ নূর মোস্তফার জন্ম বাংলাদেশে। স্থানীয় দারুস সালাম দাখিল মাদরাসার ১০ম শ্রেণির ছাত্র ছিলেন তিনি।

বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে…
  • ১৬ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি আটক
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬