জামায়াতের নিবন্ধন ও প্রতীক পুনর্বহাল করল নির্বাচন কমিশন

২৪ জুন ২০২৫, ০৬:৩৩ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০১:১৫ AM
জামায়াতের নিবন্ধন ও প্রতীক পুনর্বহাল করল নির্বাচন কমিশন

জামায়াতের নিবন্ধন ও প্রতীক পুনর্বহাল করল নির্বাচন কমিশন © সংগৃহীত

দীর্ঘ আইনি লড়াই ও নিবন্ধন জটিলতার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক (দাঁড়িপাল্লা) পুনর্বহাল করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ জুন) এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘যেহেতু গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ওই আদেশের ৯০বি ধারার শর্তানুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দল কর্তৃক নিবন্ধনের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামীয় দলকে নির্বাচন কমিশন সচিবালয়ের ৫ নভেম্বর ২০০৮/ ২১ কার্তিক ১৪১৫ তারিখের নিকস/প্র-৩/রাদ/৫(৪৪)/২০০৮/১১৪১ সংখ্যক প্রজ্ঞাপনমূলে নিবন্ধন প্রদান করা হইয়াছিল (নিবন্ধন নম্বর-০১৪, তারিখ: ০৪ নভেম্বর ২০০৮)।’

এতে আরও বলা হয়, ‘যেহেতু বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশন নম্বর-২০০৯ এর ৬৩০ এর প্রদত্ত রায়ের সূত্রে নির্বাচন কমিশন সচিবালয়ের ১৩ কার্তিক ১৪২৫/ ২৮ অক্টোবর ২০১৮ তারিখের ১৭.০০.০০০০.০২৫.৫০, ০৫৮.০৮-৬৮৯ সংখ্যক প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়।’

এরপর আপিল বিভাগ হাইকোর্ট বিভাগে দায়ের করা রিটের রায় বাতিল করে দলটির নিবন্ধন পুনর্বহালের আদেশ দেন। এ রায়ের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো।

এর আগে, ২০১৩ সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬