ইরান থেকে বাংলাদেশিদের ফেরানোর প্রক্রিয়া শুরু

১৯ জুন ২০২৫, ১১:২৮ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৮:২১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ইরানে ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যেই তেহরান থেকে ১০০ বাংলাদেশিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তেহরানে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা মোট ১০০ বাংলাদেশির তালিকা প্রস্তুত করে দ্রুততার সঙ্গে তাদের ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, ‘রাষ্ট্রদূতের সঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কথা হয়েছে। দূতাবাসের সব কর্মকর্তা ও তাদের পরিবার নিরাপদ স্থানে চলে গেছেন। তারা ভালো আছেন। এখন পর্যন্ত আমাদের কোনো কর্মকর্তা সেখানে হতাহত হননি। প্রবাসী কর্মকর্তা যারা তেহরানে ছিলেন, তারাও নিরাপদ স্থানে চলে গেছেন। দূতাবাসের পক্ষ থেকে তাদের সহায়তা করা হচ্ছে। দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। তাদের তৃতীয় কোনো দেশের মাধ্যমে ফেরত আনার চেষ্টা চলছে। সেই প্রক্রিয়ার অংশ তুরস্ক হতে পারে, পাকিস্তানও হতে পারে। যেখানে সব দিক থেকে সুবিধা হবে, সেখান থেকেই ব্যবস্থা (ফেরানোর) আমরা করব।’

নজরুল ইসলাম বলেন, তেহরানে ৪০০ জনের মতো বাংলাদেশি ছিলেন। এ পর্যন্ত আমাদের সঙ্গে ১০০ জনের মতো যোগাযোগ করেছেন। আমরা যেহেতু হটলাইন চালু করেছি, সে কারণে হয়তো এই সংখ্যা আরও বাড়বে। বর্তমানে তেহরানে ইন্টারনেট বন্ধ আছে, তবে টেলিফোনে যোগাযোগ চালু। অন্যদের তথ্য আমাদের কাছে নেই। তবে যেহেতু হটলাইন চালু আছে, তারা চাইলেই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সহায়তার দরকার হলে আমরা দেব। এমনকি তেহরানের বাইরে অন্যান্য শহরে যারা আছেন, বিশেষ করে বন্দর আব্বাসে যেসব বাংলাদেশি আছেন, তারা যদি ভবিষ্যতে সহায়তা চান, তাদেরও সহায়তা দেওয়া হবে। যদিও সেখানে (বন্দর আব্বাস) তারা এখনও যুদ্ধাক্রান্ত হননি। তাদের সংখ্যা প্রায় ২ হাজার।

ইরানে অর্থ পাঠানোর জটিলতা নিয়ে জানতে চাইলে সচিব বলেন, ইরানে টাকা পাঠাতে জটিলতা আছে। আমাদের দূতাবাসে কিছু টাকা আছে, আর আমাদের একজন অফিসার ইরান যাচ্ছেন। তাঁর মাধ্যমেও টাকা পাঠানো হবে। কিছু বন্ধুপ্রতিম দেশের কাছ থেকেও সহায়তা নেব।

সর্বশেষ পরিস্থিতি নিয়ে নজরুল ইসলাম বলেন, ১০০ জনের মতো একটি তালিকা হালনাগাদ হচ্ছে। তাদের কীভাবে কোন পথে ফেরানো যায়, তার প্রক্রিয়া শুরু হয়েছে। যখন একটি নিরাপদ দেশে নেওয়া হবে, তখন সেখান থেকে বিমানযোগে ফেরানো হবে।

স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, পরিবারের দাবি— ‘পরীক্ষায় ফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন বাবা-ছেলে
  • ১৬ নভেম্বর ২০২৬
ব্যাংক এশিয়ায় জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ…
  • ১৬ নভেম্বর ২০২৬
দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট স…
  • ১৬ নভেম্বর ২০২৬
এনআইডি সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ সতর্কতা
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950