জাতীয় সংসদ নির্বাচনে থাকছে না পোস্টারের ব্যবহার

১৯ জুন ২০২৫, ০৫:২৭ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৯:০০ PM
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ © ফাইল ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার ব্যবহারের সুযোগ থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ‘পোস্টার বাদ দেওয়ার বিষয়ে সংস্কার কমিশন একটি প্রস্তাব দিয়েছিল, আমরা সেটির সঙ্গে একমত হয়েছি। এবার নির্বাচনে পোস্টারের ব্যবহার থাকছে না। তবে বিলবোর্ড ব্যবহারের বিষয়টি নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আগে ছিল না।’

আজ বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সপ্তম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি সানাউল্লাহ। এ সময় ব্যানার, ফেস্টুন ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এসব বিষয়কেও নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে বলে জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, ‘প্রচার-প্রচারণায় পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারের ব্যাপারে জোর দেওয়া হয়েছে। ভোটার স্লিপ ইন্ট্রোডিউস করার ব্যাপারে একটি সিদ্ধান্ত হয়েছে। টি-শার্ট, জ্যাকেট ইত্যাদির ব্যাপারে যে অতীতে বিধিনিষেধ ছিল, এ ব্যাপারে একটু শিথিল মনোভাব পোষণ করা হয়েছে।’

এদিন কমিশনের এ সভায় আলোচ্যসূচি ছিল- রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ চূড়ান্তকরণ এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত আলোচনা। 

 

 

বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে সশস্ত্রবাহিনীর ইতিহাস অঙ্গাঙ…
  • ২১ নভেম্বর ২০২৬
ক্যানসারের চতুর্থ স্টেজে শামীম ওসমান
  • ২১ নভেম্বর ২০২৬
কাপড়ের ব্যাগে ৭২ লাখ টাকার ইয়াবা নিয়ে বাসের জন্য অপেক্ষা, ও…
  • ২১ নভেম্বর ২০২৬
প্রার্থীদের পাশ কাটিয়ে ভোটের সময় বাড়াল নির্বাচন কমিশন 
  • ২১ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, বিক্ষোভ শিক্ষার্থীদের 
  • ২১ নভেম্বর ২০২৬
রাতে ঘুম হচ্ছে না, মেনে চলুন এই অভ্যাসগুলো
  • ২১ নভেম্বর ২০২৬
diuimage