ড. ইউনূসকে রাষ্ট্রপতি করার প্রস্তাব সাংবাদিক ইলিয়াসের

১৬ জুন ২০২৫, ০২:০২ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০১:৩৪ AM
 প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাংবাদিক ইলিয়াস হোসাইন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাংবাদিক ইলিয়াস হোসাইন © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরবর্তী জাতীয় নির্বাচনে ক্ষতায় এলে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। সোমবার (১৬ জুন) ইলিয়াস হোসাইন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ প্রস্তাব দেন। একই সঙ্গে ড. ইউনূসকে বিরোধীপক্ষ না বানাতে বিএনপিকে পরামর্শ দেন তিনি।

ফেসবুক পোস্টে ইলিয়াস হোসেন বলেন, বিএনপি সরকার গঠন করলে ড. ইউনুসকে হাসিনার মতো বিরোধীপক্ষ না বানিয়ে কাজে লাগালে আপনাদের ক্ষতি হবে না। আমার মতে ড. ইউনুস রাজি থাকলে ওনাকে রাষ্ট্রপতি করে রাখা যেতে পারে।

সম্প্রতি লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে উভয় পক্ষ ‘সন্তুষ্ট’ বলে জানিয়েছে। এক যৌথ বিবৃতিতে আগামী রমজানের আগে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তাব ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।

 

আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬