পুলিশের জীবনযাত্রা সম্পর্কে খোঁজখবর নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

১০ জুন ২০২৫, ১১:০৯ PM , আপডেট: ১৪ জুন ২০২৫, ০২:৫৯ PM
গাজীপুরে পুলিশের খোঁজখবর নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরে পুলিশের খোঁজখবর নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা © টিডিসি ফটো

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাধারণ সদস্যদের জীবনমান, নিরাপত্তা ও সার্বিক কর্মপরিবেশ সরেজমিনে পরিদর্শন করলেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার (১০জুন) তিনি আকস্মিকভাবে জিএমপি'র গাছা থানা এবং কোনাবাড়ি থানা পরিদর্শনে যান।

আরও পড়ুন: ‘শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান’

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা উভয় থানার ব্যারাক ও খাবারের মেস ঘুরে দেখেন। তিনি পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রা, খাবারের মান, আবাসন সুবিধা, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেন। পুলিশের সার্বিক কল্যাণ ও কাজের পরিবেশ উন্নয়নের বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

পরিদর্শন শেষে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ব্রিফিং গ্রহণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। 

এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

স্বরাষ্ট্র উপদেষ্টার এই পরিদর্শন পুলিশ সদস্যদের মনোবল ও কর্মস্পৃহা বৃদ্ধিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

স্কুলছাত্রী মেয়ের সামনে বাবার পকেটে ঢোকানো হলো ইয়াবা, পরে ধ…
  • ২২ আগস্ট ২০২৬
ঝগড়ার পর বাবা-ভাইদের ডেকে আনলেন স্ত্রী, পিটিয়ে মারলেন সফটওয…
  • ২২ আগস্ট ২০২৬
একীভূত হলো সরকারের গুরুত্বপূর্ণ তিন প্রতিষ্ঠান
  • ২২ আগস্ট ২০২৬
টমটমকে সাইড দিতে গিয়ে বাস খাদে
  • ২২ আগস্ট ২০২৬
দুই সন্তান ও অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে মাথায় গুলি করে সাবেক …
  • ২২ আগস্ট ২০২৬
মানসিক স্বাস্থ্যের যত্নে ‘ড. টিকটকের’ কাছে ছুটছে মানুষ, কতট…
  • ২২ আগস্ট ২০২৬