এপ্রিলে নির্বাচনের দেওয়া তারিখ অনুযায়ী রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন : আসিফ মাহমুদ

০৯ জুন ২০২৫, ০৪:০৪ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ১২:১৫ AM
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া © সংগৃহীত

এপ্রিলে নির্বাচনের সম্ভাব্য যে তারিখ দেওয়া হয়েছে, তা মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার (৯ জুন) সকালে কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন এলাকায় ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব একথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘সামাজিক যোগাযোগের মাধ্যমের গুজব যখন মূলধারার গণমাধ্যমে উঠে আসে তখন এটি দুঃখজনক। অনেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটা করে থাকেন।’

স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে উল্লেখ করে তিনি বলেন, ‘স্থানীয় সরকারে জনপ্রতিনিধি না থাকায় দৈনন্দিন সেবাগুলো থেকে জনগণ বঞ্চিত হচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করতে বলা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।

৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
ভোলায় আরও একটি গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে যে প্রভাব পড়ে
  • ১৬ নভেম্বর ২০২৬
রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950