টাকা নিলে মানুষে মন্দ কইবে— স্বরাষ্ট্র উপদেষ্টাকে পথশিশু

০৪ জুন ২০২৫, ০৬:২৪ PM , আপডেট: ০৮ জুন ২০২৫, ০৮:১৭ PM
টাকা নিলে মানুষে মন্দ কইবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পথশিশু

টাকা নিলে মানুষে মন্দ কইবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পথশিশু © টিডিসি

ঈদযাত্রা দেখতে বুধবার কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা  লে. জে. (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। যাত্রীদের খোঁজখবর নেন, তাদের টিকিট পাওয়া ও যাত্রার অভিজ্ঞতা জানেন। তবে স্টেশন ত্যাগের সময় রামিন নামের এক পথশিশু তাকে সালাম দিলে তিনি গাড়ি থেকে নেমে তার কাছে ছুটে যান। এ সময় ওই পথশিশু স্বরাষ্ট্র উপদেষ্টার পায়ে ধরে সালাম করার চেষ্টা করে। কিশোরটিকে কিছু টাকা দিতে চাইলে রামিন বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করে। 

তার অকপট বক্তব্য ছিল— "স্যার টাকা লাগবে না। এরা দেশ চালাইতেছে, আমি টাকা নিলে মানুষে মন্দ কইবে। দোয়া দিলেই চলবে।"

এই সরল অথচ গভীর কথাগুলো শুধু উপস্থিত সবাইকে নয়, পরে অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অসংখ্য মানুষকে আবেগাপ্লুত করে তোলে। নিজের পরিচয়ে কিশোর জানায়, তার বাড়ি নেত্রকোনার জাহেরপুরে। সে জানায়, এখন কিছু দরকার নেই, সকালে খেয়েছে এবং বাড়ি ফিরবে। আবারও জিজ্ঞেস করা হলে সে স্পষ্টভাবে বলে—

"টাকা নিলে গুনাহ হইব। দোয়া দিলে হইব।"

কমলাপুর পরিদর্শন শেষে উপদেষ্টা মহাখালী বাস টার্মিনালে যান, সেখানে যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের ভোগান্তি ও অভিজ্ঞতা খোঁজখবর নেন ।

৪৫ বছর পর বাংলাদেশে ফিরে মা-বাবাকে খুঁজছেন ডাচ নাগরিক সেলিনা
  • ০৮ নভেম্বর ২০২৬
সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে লিগ্যাল নোটিশ
  • ০৮ নভেম্বর ২০২৬
খাওয়াতে বা কাঁদলেই শিশুর হাতে স্মার্টফোন, অজান্তেই যেসব ঝুঁ…
  • ০৮ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে পছন্দের শীর্ষে থাকা তিন প্রতিষ্ঠা…
  • ০৮ নভেম্বর ২০২৬
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ০৮ নভেম্বর ২০২৬
গলাচিপা মৎস্য অফিসে সূর্যাস্তের পরও উড়ল জাতীয় পতাকা, অবহেলা…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950