আজ শেষ কর্মদিবস, দীর্ঘ ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

০৪ জুন ২০২৫, ০৯:১৩ AM , আপডেট: ০৬ জুন ২০২৫, ০৯:২২ AM
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো © ফাইল ফটো

পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন (শনিবার)। ঈদের আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ বুধবার (৪ জুন)। কাল বৃহস্পতিবার (৫ জুন) থেকে ঈদের ছুটি শুরু, চলবে ১৪ জুন পর্যন্ত। টানা ১০ দিন ছুটি শেষে ১৫ জুন থেকে নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন তারা।

ইতোমধ্যে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে  দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দেওয়া হয়েছে লম্বা ছুটি। মঙ্গলবার (৩ জুন) থেকে দেশের সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি-বেসরকারি কলেজে ঈদের ছুটি শুরু হয়েছে।

আর রবিবার (১ জুন) থেকে মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও ভোকেশনালে আনুষ্ঠানিক ছুটি শুরু হয়েছে। তবে একেক শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে ভিন্ন ভিন্ন তারিখ ঘোষণা করা হয়েছে। 

এ ছাড়াও ঈদ উপলক্ষ্যে ঘরে ফেরা শুরু করেছেন অন্যান্য পেশার মানুষেরা। চলতি সপ্তাহের শুরু থেকেই সময়-সুযোগ বুঝে রাজধানী ছাড়ছেন তারা। তবে বেসরকারি কর্মজীবীদের অনেকের শেষ দিন আজ বুধবার (৪ জুন), আবার অনেকের শেষ কর্মদিবস কাল বৃহস্পতিবার (৫ জুন)।

সবমিলিয়ে আজই শেষ কর্মদিবস সরকারি-বেসরকারি কর্মজীবীদের। তবে বেসরকারি চাকরিজীবীদের প্রতিষ্ঠানের ধরণ অনুযায়ী বা একেক তারিখে অফিস বা কার্যালয় ছুটি খোলা হবে বলে জানা গেছে। 

 

 

 

 

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950