মেয়র হিসেবে ইশরাকের শপথের প্রস্তুতি নিলেও হয়নি, কারণ জানাল মন্ত্রণালয়

২৭ মে ২০২৫, ০৯:৪৮ AM , আপডেট: ২৮ মে ২০২৫, ১২:২২ PM
বিএনপি নেতা ইশরাক হোসেন

বিএনপি নেতা ইশরাক হোসেন © সম্পাদিত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নেওয়ার প্রস্তুতি নিলেও রিট পিটিশনের কারণে সেটি আটকে গেছে বলে জানিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। শপথ পাঠের বিষয়টি আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (২৭ মে) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ (মঙ্গলবার) বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের আইন অধিশাখা কর্তৃক জানানো হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে ইশরাক হোসেনের শপথ পড়ানোর বিষয়ে গত ২২ মে হাইকোর্টে দায়েরকৃত রিটটি খারিজ হওয়ার পরে স্থানীয় সরকার বিভাগ সার্বিক প্রস্তুতি গ্রহণ করছিলো। এ অবস্থায় ২৫ মে মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে ইশরাক হোসেন নিজে তার আইনজীবীর মাধ্যমে একটি রিট পিটিশন দাখিল করেন। 

আরও পড়ুন: ১৭তম নিবন্ধনে উত্তীর্ণ ইনডেক্সধারীদের তথ্য চাইল মাউশি

এ ছাড়াও গত ২৬ মে একজন নাগরিকের পক্ষে হাইকোর্ট বিভাগের ২২ মে খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে  লিভ টু আপিল দাখিল করা হয়েছে। এর ফলে সর্বোচ্চ আদালতে এটি একটি বিচারাধীন বিষয়ে পরিণত হয়েছে। বর্তমানে তাই স্থানীয় সরকার বিভাগ ইশরাক হোসেনের শপথ পাঠের ক্ষেত্রে আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9