নতুন কর্মসূচি ঘোষণা আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের

১৯ মে ২০২৫, ১০:৫৯ PM , আপডেট: ২০ মে ২০২৫, ১২:৫১ PM
আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ © লোগো

প্রশাসন ক্যাডার থেকে ‘বৈষম্যমূলকভাবে’ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদে এবং পরিষদের তিন দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। মঙ্গলবার (২০ মে) কেন্দ্রীয় শহিদ মিনারে এ কর্মসূচি পালন করবে সংগঠনটি।

আরও পড়ুন: ৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের প্রজ্ঞাপন হচ্ছে কাল!

আজ সোমবার (১৯ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এতে বলা হয়, প্রশাসন ক্যাডার থেকে বৈষম্যমূলকভাবে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদে এবং পরিষদের তিন দাবিতে (ক্যাডার যার মন্ত্রণালয় তার, উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল এবং সব ক্যাডারের সমতা) আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ এ কর্মসূচি পালন করবে।

উল্লেখ্য, বিসিএসের ২৫টি ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। তিন দফা দাবিতে তারা আন্দোলন করছেন। ইতোমধ্যে পালন করেছেন নানা কর্মসূচি

ঝালকাঠি আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুরের পর আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
বিদেশে কর্মরত সরকারি কর্মকর্তার সন্তানের শিক্ষাভাতা বাড়ল, স…
  • ২২ নভেম্বর ২০২৬
সবসময় ক্লান্ত লাগে, কমছে শরীরের কর্মক্ষমতাও—কারণ কি, কীভাবে…
  • ২২ নভেম্বর ২০২৬
আগামীকাল ঢাকার যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
  • ২২ নভেম্বর ২০২৬
‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬