কাল থেকে ঢাকা সেনানিবাসের চারপাশের এলাকায় সমাবেশ নিষিদ্ধ: আইএসপিআর

১৭ মে ২০২৫, ০৫:৫৫ PM , আপডেট: ২১ মে ২০২৫, ০২:১২ PM
আইএসপিআর লোগো

আইএসপিআর লোগো © ফাইল ছবি

আগামীকাল রোববার (১৮ মে) থেকে ঢাকা সেনানিবাসের চারপাশের এলাকায় মিছিল সভা, সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।  জনসাধারণকে এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শনিবার (১৭ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা ও জনগণের স্বাভাবিক জীবনযাত্রা অক্ষুণ্ণ রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

নিষেধাজ্ঞা জারি করা এলাকাগুলো হলো— কচুক্ষেত সড়ক, বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকা।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬