বোতল নিক্ষেপ করা সেই জবি ছাত্রের সঙ্গে ছবি তুললেন মাহফুজ

১৬ মে ২০২৫, ০৭:৪১ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০২:৪৫ PM
উপদেষ্টা মাহফুজ

উপদেষ্টা মাহফুজ © ফেসবুকে থেকে নেওয়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান আন্দোলনের মধ্যে তথ্য উপদেষ্টার দিকে পানির বোতল ছুঁড়ে মারার ঘটনায় জবি শিক্ষার্থী মোহাম্মদ হুসাইনকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের হাতে সোপর্দ করেছে পুলিশ। এরপর ডিবি অফিসে শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা। এসময় ওই শিক্ষার্থীর সঙ্গে ছবি তুলেছেন উপদেষ্টা এবং আন্দোলন শেষে তাকে বাসায় আসার দাওয়াত দেন তিনি।

আজ শুক্রবার (১৬ মে) বিকেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে এদিন সন্ধ্যায় উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে।

ওই পোস্টে জানানো হয়, তথ্য উপদেষ্টার উপর আক্রমণকারী মোহাম্মদ হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। ডিবি অফিসে হুসাইন ও তার পরিবারের সাথে কথা বলেছেন উপদেষ্টা।

এতে আরো বলা হয়, আন্দোলন শেষে হুসাইনকে বাসায় আসার দাওয়াত দিয়েছেন উপদেষ্টা মাহফুজ। এর আগে দুপুরে হুসাইনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের হাতে সোপর্দ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ জানিয়েছিলেন তিনি। 

ওই পোস্টে শেষে জানানো হয়, শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন আর কয়েক ঘন্টার মধ্যেই জবির সমস্যার সমাধান নিয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে। জবির শিক্ষার্থীদের আবাসন সঙ্কট দ্রুতই সমাধান হোক।

প্রসঙ্গত, গত বুধবার রাত ১০টার পর কাকরাইল মসজিদের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। কথোপকথনের একপর্যায়ে হঠাৎ একটি প্লাস্টিকের পানির বোতল এসে তাঁর মাথায় লাগে। এরপর তিনি সেখান থেকে চলে যান।

টানা ৫ দিন ভারি বর্ষণের শঙ্কা, জেনে নিন কোন কোন বিভাগে
  • ১১ আগস্ট ২০২৬
জকসুর দাবির পর নতুন প্রক্টর পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • ১১ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, আহত ৪
  • ১১ আগস্ট ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি বন…
  • ১১ আগস্ট ২০২৬
শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক…
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে পাঁচ বিষয়ে ফেল, চট্টগ্রামে শিক্ষার্থীর আত্মহত্যা
  • ১১ আগস্ট ২০২৬