আওয়ামী লীগের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করল সরকার

০৮ মে ২০২৫, ০৯:১৬ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ১২:৫৭ PM
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল © ফাইল ফটো

আন্তর্জাতিক অপরাধের বিচার কার্যক্রমে গতি আনতে এবং বিদ্যমান ট্রাইব্যুনালের ওপর চাপ কমাতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করেছে সরকার।

আজ বৃহস্পতিবার (৮ মে) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের।

প্রজ্ঞাপনে বলা হয়, নবগঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান ও সদস্যরা হাইকোর্ট বিভাগের বিচারকের মর্যাদা অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বিদ্যমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হিসেবে বিবেচনা করা হবে।

এর আগে, বৃহস্পতিবার (৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেন ‘দল হিসেবে লীগের বিচারের প্রভিশন যুক্ত করা হবে। ফ্যাসিস্ট লীগের বিচার হবেই। বিচার কাজ ত্বরান্বিত করতে ট্রাইবুনাল-২ গঠিত হচ্ছে।’

নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
চুপিসারে বিসিবি ছাড়লেন বুলবুল
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালে স্বাস্থ্যবিধি, ওষুধে উপাদানের ঘাটতির অভিযোগ খোদ স…
  • ০৭ এপ্রিল ২০২৬
রামগঞ্জে চেক জালিয়াতির মামলায় ছাত্রদল নেতা আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
close