ফের বাড়ল সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ

০৮ মে ২০২৫, ০৭:৫০ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:০০ PM
বাংলাদেশ সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনী © সংগৃহীত

সশস্ত্র বাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ক্ষমতার মেয়াদ ফের ৬০ দিন বাড়িয়েছে সরকার। নতুন করে এই মেয়াদ ১৪ মে থেকে কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার (৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।

প্রজ্ঞাপনে বলা হয়, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮-এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী বর্ণিত অধিক্ষেত্রে অর্থাৎ সারাদেশে ও সময়কালে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। সশস্ত্র বাহিনীর  ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা (বর্ডার গার্ড বাংলাদেশ এবং কোস্টগার্ডে প্রেষণে নিয়োজিত সমমর্যাদার কর্মকর্তাসহ) সারা দেশে ফৌজদারী কার্যবিধি ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারার অপরাধ নিয়ন্ত্রণে তারা কার্যক্রম চালাতে পারবেন।

আরো পড়ুন: দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে: উপদেষ্টা মাহফুজ

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর সারা দেশে মোতায়েন করা সশস্ত্র বাহিনীর সদস্যদের দুই মাস বা ৬০ দিনের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

জীবননগরে জলাবদ্ধতা নিরসনে সোয়া ৪ কোটি টাকার ড্রেন নির্মাণকা…
  • ১৬ নভেম্বর ২০২৬
দেশের বাজারে আজ ভরিতে কত দামে বিক্রি হচ্ছে সোনা
  • ১৬ নভেম্বর ২০২৬
এসওএস চিলড্রেনস ভিলেজে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা ও খুলনা
  • ১৬ নভেম্বর ২০২৬
ছোট্ট এক ভিডিও ক্লিপেই ব্রাজিলের ‘জাতীয় বেইমান’ রাফিনিয়া!
  • ১৬ নভেম্বর ২০২৬
যে দুই আমলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, নাম পরিবর্তন ১ থা…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950