চলতি মাসে দুই শনিবার খোলা থাকবে সরকারি সব অফিস 

০৬ মে ২০২৫, ০৫:৫২ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৪ PM
লোগো

লোগো © সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি সামনে রেখে চলতি মাসের দুই শনিবার (১৭ ও ২৪ মে) সব সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছুটি ব্যবস্থাপনার ভারসাম্য রক্ষায়ই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

আজ মঙ্গলবার (৬ মে) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, ৫ জুন থেকে ঈদের ছুটি শুরু হবে। ছুটি থাকবে টানা ১০ দিন, ১৪ জুন পর্যন্ত। এছাড়াও ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন হলেও এই দুই দিন অফিস খোলা থাকবে।

এর আগে এ বছর পবিত্র ঈদুল ফিতরেও ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষ্যে আগেই পাঁচদিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি ঘোষণা করা হয়েছিল।

অবশ্য এই ছুটি শুরুর দুই দিন আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল। পরদিন বৃহস্পতিবার ২৭ মার্চ এক দিন অফিস খোলা ছিল।

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বৃষ্টিতে কপাল পুড়ল নেপালের, সেমিতে শ্রীলঙ্কা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
২৬ বছর পর প্রিয় শিক্ষককে বিদায়, বাড়ি পর্যন্ত পিছু নিল শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে জয় পেল ফ্রান্স
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬