সনদ তৈরির পথরেখা দ্রুত দেওয়ার আশ্বাস জাতীয় ঐকমত্য কমিশনের

০৬ মে ২০২৫, ০২:৪৫ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৫ PM
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ © সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরির পথরেখা দ্রুতই দেয়া হবে। আজ মঙ্গলবার (৬ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংস্কার প্রশ্নে ঐক্যতম কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দ্বিতীয় দফায় বৈঠকে এ কথা বলেন তিনি।

ড. আলী রীয়াজ বলেন, ‘এনসিপির মৌলিক সংস্কারের প্রস্তাব কমিশন গ্রহণ করেছে। এখন এগুলো পর্যালোচনা করা হবে আর আলোচনার দ্বিতীয় পর্যায়ে এর প্রতিফলন থাকবে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরির পথরেখা দ্রুতই দেয়া হবে।
 
বৈঠকের প্রাথমিক পর্যায়ে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন তাদের মৌলিক সংস্কার প্রস্তাবনা কমিশনের কাছে হস্তান্তর করেন। এ সময় তিনি বলেন, স্বৈরাচারী ও ফ্যাসিবাদের উত্থান রুখতে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করাই মৌলিক সংস্কারের অন্তর্ভুক্ত। স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী উপাদান থেকে মুক্ত হতে এসব সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সারজিস আলম ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

৩৭ বিলিয়ন ডলার ছাড়াল দেশের রিজার্ভ
  • ২৯ জুন ২০২৬
জাপানের বিপক্ষে অপরিবর্তিত একাদশ ব্রাজিলের
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলের বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন জাপানের
  • ২৯ জুন ২০২৬
ধানক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল দিনমজুরের, আহত ২
  • ২৯ জুন ২০২৬
নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার
  • ২৯ জুন ২০২৬
১৮ দিন বয়সি নবজাতকসহ যেভাবে ধ্বংসস্তূপ বেঁচে ফিরলেন মা
  • ২৯ জুন ২০২৬