ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

০৫ মে ২০২৫, ০৬:৩৭ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৭ PM

© ফাইল ফটো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ২১ মে থেকে। রবিবার (৪ মে) রেলভবনে রেলওয়ের মহাপরিচলক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ মের টিকিট ২১ মে, ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে, ৬ জুনের টিকিট ২৭ মে পাওয়া যাবে।

ঈদ পরবর্তী ফেরত যাত্রার ৯ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে ৩০ মে। এছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রীম টিকিট ৫ জুন পাওয়া যাবে।

যাত্রীদের টিকিট ক্রয়ের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হবে।

ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ৭ ও ৮ জুনের টিকিট বিক্রয় করা হবে বলেও বৈঠক সূত্রে জানা গেছে।

সচিবালয়ে চলছে একনেক সভা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কানাডায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার ও…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সাইবার হামলা প্রতিরোধের কৌশল শেখাতে প্রেসিডেন্সি ইউনিভার্সি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল সোনা-রুপার দাম, ভরিতে কত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ, আবেদন ১৩ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি সাপোর্টাররাও সরকারের ওপর ক্ষুব্ধ, ৬০-৭০ শতাংশ মানুষে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬