হ্যাক হওয়ার দুই দিন পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ পুনরুদ্ধার

০৫ মে ২০২৫, ০৪:৪২ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৮ PM
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ © সংগৃহীত

হ্যাক হওয়ার প্রায় দুই দিন পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছে। সোমবার (৬ মে) দুপুর ১২টা ৪৫ মিনিটে পেজটি পুনরায় সচল হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গত ৩ মে পেজটি হ্যাক হয়। এরপর ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে পেজটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, পেজটি পুনরুদ্ধারে ফেসবুক কর্তৃপক্ষ ছাড়াও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব প্রযুক্তি টিম একযোগে কাজ করেছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দিলেও পেজটির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সচিবালয়ে চলছে একনেক সভা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কানাডায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার ও…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সাইবার হামলা প্রতিরোধের কৌশল শেখাতে প্রেসিডেন্সি ইউনিভার্সি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ফের কমল সোনা-রুপার দাম, ভরিতে কত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক নিয়োগ, আবেদন ১৩ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি সাপোর্টাররাও সরকারের ওপর ক্ষুব্ধ, ৬০-৭০ শতাংশ মানুষে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬