সৌদি আরব পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ হজযাত্রী

০৩ মে ২০২৫, ১০:২৫ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:২০ PM
হজযাত্রী

হজযাত্রী © সংগৃহীত

চলতি বছরের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশি হজযাত্রীদের একটি বিশাল বহর। সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন মোট ১৭ হাজার ৬৯৪ জন হজযাত্রী।

বাংলাদেশ হজ অফিস, সিভিল এভিয়েশন, এবং হজ সম্পর্কিত আইটি হেল্প ডেস্কের দেওয়া বুলেটিন অনুযায়ী, ২ মে রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এই হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন ৪৩টি ভিন্ন ভিন্ন ফ্লাইটে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীর সংখ্যা ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ১৩ হাজার ১৩০ জন। হজ উপলক্ষে এ পর্যন্ত ৭২ হাজার ৯৫২টি ভিসা ইস্যু করা হয়েছে।

পর্যবেক্ষণে জানা গেছে, এই ৪৩টি ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (১৮টি), সৌদি এয়ারলাইন্স (১৩টি) এবং ফ্লাইনাস এয়ারলাইন্স (১২টি)।

এবারের হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে ২৯ এপ্রিল, যেদিন প্রথম ডেডিকেটেড ফ্লাইটে ৩৯৮ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজে যাচ্ছেন—এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন।

হজ ফ্লাইট শেষ হবে ৩১ মে। সৌদি আরবে চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফ্লাইটটি ঢাকায় ফিরবে ১০ জুলাই। এবার হজ কার্যক্রমে অংশ নিচ্ছে ৭০টি অনুমোদিত হজ এজেন্সি।

ব্র্যাক ইউনিভার্সিটিতে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২৮ ম…
  • ১৬ মার্চ ২০২৬
নোয়াখালীতে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী ও দ্বিতীয় স্ত্রী …
  • ১৬ মার্চ ২০২৬
অশ্লীল ভিডিও ভাইরাল, প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত
  • ১৬ মার্চ ২০২৬
বদলি সফটওয়্যার নিয়ে সন্তুষ্ট শিক্ষামন্ত্রী, তথ্য সংগ্রহ শুর…
  • ১৬ মার্চ ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে মাল্টা, আবেদন স্নাতকোত্তর-পিএই…
  • ১৬ মার্চ ২০২৬
র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence