২৯ দিনে রেমিট্যান্স এলো ৩১ হাজার ৮০০ কোটি টাকা

০১ মে ২০২৫, ০৭:৫৭ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM

© সংগৃহীত

২০২৫ সালের এপ্রিল মাসের প্রথম ২৯ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩১ হাজার ৮১৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। অর্থাৎ, দৈনিক গড়ে প্রবাসীরা পাঠিয়েছেন প্রায় ৯ কোটি ডলার বা এক হাজার ৯৭ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (৩০ এপ্রিল) রাতে এই তথ্য জানিয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় এবার এপ্রিল মাসে রেমিট্যান্স বেড়েছে ৩৬ দশমিক ৬ শতাংশ। ২০২৪ সালের এপ্রিলের প্রথম ২৯ দিনে এসেছে ১৯০ কোটি ৮৩ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দেশে পাঠানো মোট রেমিট্যান্সের পরিমাণ ২ হাজার ৪৩৯ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৫ শতাংশ বেশি। গত অর্থবছরের এই সময়ের মধ্যে এসেছিল ১ হাজার ৮৯৮ কোটি ডলার।

চলতি বছরের মার্চ মাসেই দেশে এসেছে রেকর্ড ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স, যা দেশীয় মুদ্রায় ৪০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে—বাংলাদেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে ২০২৪ সালের ডিসেম্বর মাসে এসেছিল ২৬৪ কোটি ডলার, যা তখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ ছিল। তারও আগে, ২০২০ সালের জুলাইয়ে এসেছিল ২৬০ কোটি ডলার রেমিট্যান্স।

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান সরকার অর্থপাচার রোধে কঠোর অবস্থান নেওয়ায় হুন্ডিসহ অবৈধ পথে টাকা পাঠানো উল্লেখযোগ্য হারে কমেছে। ফলে বৈধ চ্যানেলে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে এবং আগস্টে এসেছে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার এবং নভেম্বর মাসে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, জানুয়া‌রিতে ২১৯ কোটি এবং ফেব্রুয়ারি মাসে ২৫২ কোটি ৮০ লাখ ডলার এবং মার্চে ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স পা‌ঠিয়েছেন প্রবাসীরা। অর্থাৎ বর্তমান অন্তবর্তীকালীন সরকার দা‌য়িত্ব নেওয়ার পর টানা ৭ মাস দুই বিলিয়ন এবং মার্চে তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে বাংলাদেশে।

সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
ডিপ্রেশন: বিদেশে উচ্চশিক্ষার ফাঁকে ছুটিতে এসে ঢামেকের সাবেক…
  • ১৮ মার্চ ২০২৬
যশোর শহরে নিবন্ধিত রিক্সা-ইজিবাইক ৪৫শ’, চলছে ২০ হাজার: অসহন…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence