টিভি চ্যানেলে চাকরির জন্য গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ

২৯ এপ্রিল ২০২৫, ০৮:৩২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:২৫ PM
মাহফুজ আলম

মাহফুজ আলম © ফাইল ছবি

২০২৪ সালের জানুয়ারি মাসে দেশের একটি টিভি চ্যানেলে চাকরির জন্য গিয়েছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তবে কোন চ্যানেলে গিয়েছিলেন সেটি জানাননি তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ফ্যাসিবাদের ১৫ বছরে গণমাধ্যমের বাস্তবতা শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

উপদেষ্টা মাহফুজ জানান, ‘আমি গত বছরের জানুয়ারিতে একটি টিভি চ্যানেলে চাকরির জন্য গিয়েছিলাম। আমাকে ১৩ হাজার টাকা বেতন দেওয়া হবে বলে প্রস্তাব করা হয়েছিল। এই টাকায় ঢাকা শহরে একজন মানুষ চলবে কীভাবে, পরিবারকে কী দেবে।’

তিনি বলেন, এক সাংবাদিক গণহত্যার পক্ষ নিয়ে প্রশ্ন করার প্রেক্ষিতে দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে, সরকার এখানে কিছু বলেনি, কাউকে কলও দেওয়া হয়নি।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘মন্ত্রিত্বের ৬ মাসে কাউকে আমরা কল দেইনি। দীপ্ত টিভির সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এবং সংবাদ বিভাগ বন্ধ করা হয়েছে। এখন মানুষ ভাববে- এটা সরকার করেছে।’

মতবিনিময় সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদসহ জ্যেষ্ঠ সাংবাদিক ও একাডেমিক ব্যক্তিরা বক্তব্য দেন।

মানব অস্তিত্বের জন্য ভয়াবহ হুমকি তৈরি করতে পারে এআই
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
কথা রাখলেন শিক্ষামন্ত্রী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর বেতন …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাবি স্কুল-কলেজের শিক্ষার্থীদে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
খাইরুলকে মারধরের অভিযোগে সেই অধ্যক্ষের এমপিও স্থগিত, নোটিশ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ ফাতেমা জোহরা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে লটারি নয়, ভর্তি পরীক্ষারে দাবিতে অভিভাবকদের মানবব…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬