প্রবাসী ভোটারদের সুখবর দিল ইসি

২৯ এপ্রিল ২০২৫, ১০:৩৬ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩৪ PM
নির্বাচন কমিশন ভবন

নির্বাচন কমিশন ভবন © সংগৃহীত

পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুখবর দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৯ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বিষয়ে অংশীজনদের নিয়ে নির্বাচন কমিশন আয়োজিত এক সেমিনারের এ সুখবর দেওয়া হয়। 

সেমিনারের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, পৃথিবীর অনেক দেশে ‘আউট অব কান্ট্রি ভোটিং’ আছে। অনেক দেশ এটি শুরু করেও পারেনি নানা সমস্যায়। পাশের দেশ ভারতও এখনো এটি চালু করতে পারেনি। আমরা এটি চালু করতে চাই। সীমিত পরিসরে শুরুটা অন্তত হোক।

নাসির উদ্দিন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের ওয়াদা। সবার দাবিও এটা আমাদের কাছে। আমরা এটা নিয়ে কাজ করেছি। দেশের আর্থসামাজিক বাস্তবতা ও শিক্ষা সব কিছু পর্যালোচনা করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। রাজনৈতিক নেতারা সমর্থন না দিলে কোনো কিছুই বাস্তবায়ন হবে না। মানুষের আস্থা যেন থাকে, কম খরচে যেন বাস্তবায়ন করতে পারি সেই পদ্ধতি বেছে নিতে হবে। পরবর্তী নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়া চালু করতে চাই।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রবাসীরা ভোট দিতে না পারলে ভোটের কাস্ট হারে প্রভাব পড়ে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশন। আমরা উৎসবমুখর পরিবেশে ভোট চাই। এই উৎসবে প্রবাসীদের অন্তর্ভুক্ত করতে চাই।

সেমিনারে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

জুনিয়র বৃত্তি পরীক্ষা : যশোর বোর্ডের ৮০ কেন্দ্রে পরীক্ষার্থ…
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-১৪, ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু এসএসসি পাসে
  • ১৬ নভেম্বর ২০২৬
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আঘাত হানবে কবে
  • ১৬ নভেম্বর ২০২৬
জীবননগরে জলাবদ্ধতা নিরসনে সোয়া ৪ কোটি টাকার ড্রেন নির্মাণকা…
  • ১৬ নভেম্বর ২০২৬
দেশের বাজারে আজ ভরিতে কত দামে বিক্রি হচ্ছে সোনা
  • ১৬ নভেম্বর ২০২৬
এসওএস চিলড্রেনস ভিলেজে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা ও খুলনা
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950