জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের যাত্রা শুরু

২৮ এপ্রিল ২০২৫, ০১:৪৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৮ PM
জুলাই গণ-অভ্যুত্থান

জুলাই গণ-অভ্যুত্থান © সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর। সোমবার (২৮) সংবাদমাধ্যমে আসা রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আব্দুল্লাহ আল খায়রুমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, ‘অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন 'জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর' নামে একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করল। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত মাসের ২৮ তারিখ জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হয়েছে বলে জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

আরো পড়ুন: ধর্ষণের ন্যায়বিচারের জন্য কিছুটা অপেক্ষা করতে হতে পারে: আইন উপদেষ্টা

গত ডিসেম্বরে জুলাই গণঅভুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণঅভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করার সিদ্ধান্ত নেয় সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীকের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণ-অভুত্থানের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ, গণ-অভ্যু্থানে শহিদদের পরিবার এবং আহত ছাত্র-জনতার পুনর্বাসনসহ গণ-অভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করাই হবে এই অধিদপ্তরের উদ্দেশ্য।

চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬