দুই উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্ত করবে দুদক

২৮ এপ্রিল ২০২৫, ১১:৩৪ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৮ PM
দুর্নীতি দমন কমিশন

দুর্নীতি দমন কমিশন © ফাইল ছবি

স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৭ এপ্রিল) দুদকের মহাপরিচালক (ডিজি) আখতার হোসেন এ তথ্য জানান।

দুদক সদর দপ্তরে নিয়মিত ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে দুদকের আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

আরো পড়ুন: রাবির ‘এ’ ইউনিটের পরীক্ষায় বৃত্ত ভরাটে সাড়ে সাতশো ওএমআর বাতিল

এর আগে রোববার সকালে যুব অধিকার পরিষদের প্রতিনিধিরা দুদকে গিয়ে মোয়াজ্জেম হোসেন এবং তুহিন ফারাবীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করেন। এছাড়া হাইকোর্টের আইনজীবী নাদিম মাহমুদ এবং মো. শফিকুল ইসলাম রবিবার এই দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জমা দেন।

চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬