৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সাইফুল-জুয়েল

২৫ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০০ PM
সভাপতি জয় সাধারণ সম্পাদক জুয়েল

সভাপতি জয় সাধারণ সম্পাদক জুয়েল © টিডিসি সম্পাদিত

দীর্ঘ নয় বছর পর ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। সভাপতি হয়েছেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়। আর তেজগাঁও ডিভিশনের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আজ শুক্রবার (২৫ এপ্রিল) অফিসার্স ক্লাব ঢাকায় এই কমিটি গঠন করা হয়।

৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক জরুরি বিশেষ সভা বাংলাদেশ অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাচের নতুন কমিটি গঠনসংক্রান্ত আলোচনা শেষে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। এর মধ্যে  ডিটিসি ট্যাক্স ক্যাডার মানসুর আলী প্রধান নির্বাচন কমিশনার এবং সদস্য হিসেবে সিনিয়র সহকারী সচিব, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীর একান্ত সচিব আবিদুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে  ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে দুই সদস্যদের কমিটি গঠনের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়। কমিটিতে সভাপতিত্ব করেন মো. আজিজুর রহমান , সিনিয়র সহাকারী সচিব , পরিকল্পনা কমিশন। শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মিঠু নতুন সভাপতি কমিটির নাম প্রস্তাব করেন।  সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গৃহিত হয়। নতুন কমিটির সভাপতি সাইফুল ইসলাম জয় জানান, এই কমিটি জুলাই স্পিরিট কে ধারন করে দেশের উন্নয়নে কাজ করবে।  আর সাধারন সম্পাদক জুয়েল রানা জানান, বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে আমরা কোন বৈষম্য কে প্রশয় দিব না। 

নব-নির্বাচিত কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রকাশ করবেন বলেও এতে জানানো হয়েছে।

আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৬ নভেম্বর ২০২৬
বাহারি পিঠা আর গ্রামীণ ঐতিহ্যে রাবিতে নবান্ন উৎসব
  • ১৬ নভেম্বর ২০২৬
১৪ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষা : যশোর বোর্ডের ৮০ কেন্দ্রে পরীক্ষার্থ…
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-১৪, ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু এসএসসি পাসে
  • ১৬ নভেম্বর ২০২৬
এসেছিলেন রক্ষক হয়ে, অভিযোগ উঠল ভক্ষক হয়ে উঠার— প্রশাসক বোর্…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950