প্রধান উপদেষ্টা কাতারে

২২ এপ্রিল ২০২৫, ০৯:০৩ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩৩ PM
দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

দোহায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা © সংগৃহীত

আর্থনা শীর্ষ সম্মেলন–২০২৫’–এ যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন ।

আজ সোমবার (২২ এপ্রিল) প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি কাতারের স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ।

প্রধান উপদেষ্টাকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

দোহায় ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠেয় এবারের আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’। 

চার দিনের এ সফরের সময় তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল–থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। [সূত্র: বাসস]

নেইমারকে নামানোর প্রশ্নে বিরক্তি আনচেলত্তি
  • ৩০ জুন ২০২৬
ম্যাচশেষে ব্রাজিলিয়ান টিভিতে যা বললেন কার্লো আনচেলত্তি
  • ৩০ জুন ২০২৬
প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির একাদশে বড় চমক
  • ৩০ জুন ২০২৬
বিশ্বকাপের এই আসরে সর্বোচ্চ এসিস্ট ব্রুনো গিমারায়েসের
  • ৩০ জুন ২০২৬
ম্যাচের সেরা মুহূর্ত: ভিনিসিয়ুসের সেই জাদুকরী দৌড় আর সুজুকি…
  • ৩০ জুন ২০২৬
টানা ৪ বার অতিরিক্ত সময়ে নকআউট পর্ব থেকে জাপানের বিদায়
  • ৩০ জুন ২০২৬