‘মার্চ ফর গাজা’ এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার অনুরোধ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর

ফিলিস্তিনের মুক্তি ও বিনিয়োগ সম্মেলনের সাফল্য কামনা
০৯ এপ্রিল ২০২৫, ০৭:৪৬ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২২ PM
ফয়েজ আহমদ তৈয়্যব

ফয়েজ আহমদ তৈয়্যব © ফাইল ছবি

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর জাতিগত নিধন ও গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশে ‘মার্চ ফর গাজা’ ডাক দিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম। আগামী ১২ এপ্রিল (শনিবার) ঢাকার শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এই মার্চ হবে। তবে এমন সময়ে ঢাকায় উপস্থিত আছেন বিশ্বের পঞ্চাশটি দেশের ৬০০-এর বেশি বিনিয়োগকারী তাই ‘মার্চ ফর গাজা’ এক সপ্তাহ পেছানোর বিনীত অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) ফয়েজ আহমদ তৈয়্যব।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে নিজের ফেসবুক আইডিতে এক পোস্ট দিয়ে তিনি এ অনুরোধ জানান।

ওই পোস্টে তিনি বলেন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের মূল প্রোগ্রাম বুধবার (৯ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এ মুহূর্তে দেশে অবস্থান করছেন প্রায় ৫০টি দেশের ৬০০ জনের বেশি প্রত্যক্ষ বিনিয়োগকারী। বুধ ও বৃহস্পতিবার (৯ ও ১০ এপ্রিল) ইনভেস্টমেন্ট সামিটের মূল প্রোগ্রামের পাশাপাশি ১১, ১২ ১৩ এপ্রিল বিনিয়োগকারীরা বিভিন্ন কোম্পানি, ইপিজেড স্পেশাল ইপিজেড হাইটেক পার্ক এবং বিভিন্ন স্টার্টআপ ভিজিট করবেন।

তিনি লেখেন, ইসরায়েলি বাহিনীর জাতিগত নিধন এবং গণহত্যার প্রতিবাদে 'মার্চ ফর গাজা' আয়োজন করা হয়েছে শনিবার (১২ এপ্রিল)। যেহেতু ফিলিস্তিন আমাদের অন্তরে অত্যন্ত সংবেদনশীল জায়গা দখল করে আছে, আমার ধারণা এই মার্চে লক্ষ লক্ষ লোক হবে। আমরা এই প্রতিবাদ সমাবেশের মহৎ উদ্দেশ্যকে সম্মান করি। 

তথাপি একটা কথা বলতে চাই, আমাদের সম্মিলিত প্রতিবাদের অডিয়েন্স মূলত আন্তর্জাতিক রাজনীতি, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতি নয়। এমন অবস্থায় বিদেশি বিনিয়োগকারীদের উপস্থিতি, তাদের স্পেশাল ইপিজেড, ইপিজেড, হাইটেক পার্ক এবং স্টার্টআপ ভিজিটের বিষয়গুলো সার্বিকভাবে বিবেচনা করে, মার্চ প্রোগ্রামটি ১২ এপ্রিলের পরিবর্তে এক সপ্তাহ পিছিয়ে দেওয়া যায় কিনা, এমন বিবেচনার জন্য বিনীতভাবে আয়োজকদের অনুরোধ করি। এক সপ্তাহের মধ্যে ফিলিস্তিন বিষয়টি কোনোভাবেই হারিয়ে যাবে না।  

বিশেষ সহকারী বলেন, ইতোমধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টা ইসরায়েলি বর্বরতার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অত্যন্ত দরকারি। পাশাপাশি দেশে স্টার্টআপ ইকোসিস্টেম, ব্যবসা এবং বিনিয়োগ পরিবেশ সৃজন করাও জরুরি। ফিলিস্তিন মুক্তি পাক। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ২০২৫ সফল হোক।

আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন
  • ১৬ নভেম্বর ২০২৬
গাজীপুরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো পোশাকশ্রম…
  • ১৬ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারিতে নিয়োগ, জেএসসি পাসে …
  • ১৬ নভেম্বর ২০২৬
খুলনা বিভাগে ১০ মাসে ২৮৮ খুন, শীর্ষে যশোর
  • ১৬ নভেম্বর ২০২৬
আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৬ নভেম্বর ২০২৬
বাহারি পিঠা আর গ্রামীণ ঐতিহ্যে রাবিতে নবান্ন উৎসব
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950