ড. ইউনূসকে ৫ বছর প্রধানমন্ত্রী পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে: সারজিস

২৯ মার্চ ২০২৫, ১১:২১ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও সারজিস আলম (ইনসেটে)

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও সারজিস আলম (ইনসেটে) © ফাইল ছবি

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে বলে মন্তব্য করেছেন সারজিস আলম। তিনি তাঁকে একজন স্টেটসম্যান হিসেবে বর্ণনা করেছেন। আজ শনিবার (২৯ মার্চ) ফেসবুকে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ফেসবুকে লেখেন, ‘প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে।’

আরো পড়ুন: প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়

গত বুধবার (২৬ মার্চ) চার দিনের সরকারি সফরে চীনে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফর শেষে আজ শনিবার (২৯ মার্চ) তার দেশে ফেরার কথা রয়েছে। তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় (পিকেইউ)। এদিন পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬