পুরোদমে চলছে ঈদ মিছিলের প্রস্তুতি: উপদেষ্টা আসিফ

২৭ মার্চ ২০২৫, ০৭:৩৮ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩১ PM

© টিডিসি সম্পাদিত

পুরোদমে ঈদ মিছিলের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (২৬ মার্চ) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

তিনি লেখেন, পুরোদমে চলছে ঈদ মিছিলের প্রস্তুতি। সময় স্বল্পতা স্বত্বেও দিনরাত কাজ করে যাচ্ছে স্থানীয় সরকার বিভাগ, সংস্কৃতি মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন। তিনি আরও লেখেন, মিছিলে আসছে ঐরাবতও, আপনি আসছেন তো?

এর আগে গত রবিবার (২৩ মার্চ) ঢাকায় নগর ভবনের বুড়িগঙ্গা সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আয়োজনে রাজধানীর উত্তর এলাকার মানুষের জন্য আগারগাঁওয়ের বাণিজ্য মেলার পুরাতন মাঠে অনুষ্ঠিত হবে ঈদ জামাত। সেখানে একসঙ্গে কয়েক লাখ মানুষ ঈদের নামাজে অংশ নিবেন।

ঈদের নামাজ শেষে সুলতানি ও মোঘল আমলের রীতি অনুযায়ী থাকবে ঈদের আনন্দ মিছিল। এছাড়াও ফ্যাসিস্ট সরকার-পরবর্তী সময়ে ঈদ আনন্দকে নতুন ও সুন্দরভাবে আয়োজন করতে থাকবে ঈদ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬