চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

২৬ মার্চ ২০২৫, ০৬:০৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৪ PM

© সংগৃহীত

চার দিনের রাষ্ট্রীয় সফরে চীন পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় বিকেল সোয়া ৪টায় তাকে বহনকারী বিমানটি দেশটির হাইয়ান বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান হাইনান প্রদেশের ভাইস গভর্নর কিওনহাই বোয়াও ও চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম।

এর আগে, বুধবার দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

এদিকে গতকাল মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, এ সফরের ফলে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রধান উপদেষ্টা আগামী ২৭ মার্চ চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠেয় দ্য বোরো ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের পেনিং প্ল্যানারিতে অংশগ্রহণ করবেন। প্রধান উপদেষ্টার এ সফরে কোনো চুক্তি সই হবে না। তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে বলেও জানা গেছে।

মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
close