‘চব্বিশের অভ্যুত্থানের দিনটিকেও শ্রদ্ধার সঙ্গে পালন করবো’

২৬ মার্চ ২০২৫, ০২:৫২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৫ PM

© সংগৃহীত

চব্বিশের অভ্যুত্থানের দিনকেও শ্রদ্ধার সঙ্গে পালন করা হবে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ বুধবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার যে অভ্যুত্থান হয়েছে, এটাও কিন্তু আরেকটা বিশেষ দিন। এই দুইটা দিনই বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ দিন। অতএব, চব্বিশের অভ্যুত্থানের দিনটিকেও আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করবো।

তিনি বলেন, ১৯৭১ ও ২০২৪-এর দুইটা দিনেরই উদ্দেশ্য সাধারণ মানুষের জীবন-জীবিকা সুষ্ঠু করার। আমরা যতদূর সম্ভব সেটা চেষ্টা করবো। সেজন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, মহান মুক্তিযুদ্ধে ২৬ মার্চ যারা শহীদ হয়েছেন, আমরা তাদের স্মরণ করি। তাদের আত্মত্যাগের ফলেই কিন্তু আমাদের আজকের স্বাধীনতা। 

তিনি আরও বলেন, আজকের এই দিনে আমরা ঘোষণা করছি—নতুন এই বাংলাদেশকে আরও সুখী, সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরও বাড়ে এবং সেইসঙ্গে আমাদের বাংলাদেশের মানুষ আরও সুখী-সমৃদ্ধ হয়।

‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল পবিপ্রবি শিক্ষার্থী ফজলে রাব্বির প্রাণ, ক্য…
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল পবিপ্রবি শিক্ষার্থী ফজলে রাব্বির প্রাণ, ক্য…
  • ০১ অক্টোবর ২০২৬
সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে…
  • ০১ অক্টোবর ২০২৬
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ
  • ০১ অক্টোবর ২০২৬
গোল উৎসবে মেসিবিহীন আর্জেন্টিনার নবযুগের সূচনা
  • ০১ অক্টোবর ২০২৬