বঙ্গবন্ধু অ্যাভিনিউ এখন শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ

২৬ মার্চ ২০২৫, ০৬:০৫ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৯ PM
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নাম শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ করল সিটি কর্পোরেশন

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নাম শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ করল সিটি কর্পোরেশন © সংগ্রহ

রাজধানী ঢাকার গুলিস্তানে অবস্থিত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নাম পরিবর্ত করা হয়েছে। শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ নামে নামকরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি সিটি কর্পোরেশনের সড়ক, ভবন ও স্থাপনার নতুন নামকরণ উপকমিটির সুপারিশে এ নামকরণ 
করে প্রজ্ঞাপন জারি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

রাজধানীর গুলিস্তান এলাকায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রাস্তা এটি। এর আগের নাম ছিল জিন্নাহ 
অ্যাভিনিউ। বাংলাদেশের স্বাধীনতার পর এর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু অ্যাভিনিউ রাখা হয়। 

এ ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) এলাকার সড়ক, ভবনসহ ১৩টি স্থাপনার নতুন নামকরণ করা হয়েছে। 

নতুন নামকরণে বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি স্মরণি ইনার রিং রোড নামে, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি ঝাউচর প্রধান সড়ক নামে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সরণি কামরাঙ্গীরচর লোহারপুল বুড়িগঙ্গা সড়ক নামে, শহীদ শেখ রাসেল শিশু পার্ক কলাবাগান শিশু পার্ক নামে, শহীদ শেখ রাসেল শিশু পার্ক  যাত্রাবাড়ী শিশু পার্ক নামে, মেয়র শেখ তাপস সেতু কামরাঙ্গীরচর ব্রিজ নামে, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নামে, মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক সরাফতগঞ্জ পার্ক নামে, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নামে, মেয়র হানিফ অডিটোরিয়াম নগরভবন অডিটোরিয়াম নামে, মেয়র হানিফ ফ্লাইওভার গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার নামে, মেয়র হানিফ জামে মসজিদ আজিমপুর কবরস্থান জামে মসজিদ নামে, মেয়র হানিফ মসজিদ সায়েদাবাদ বাস টার্মিনাল জামে মসজিদ নামে নামকরণ করা হয়।

জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে ১৬ বছর পর যুবকের ১০ বছরের ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
আপনারে হাদি বানায়ে দিব— থানায় বসেই শুনলেন ডা. মাহমুদা মিতু
  • ১৬ নভেম্বর ২০২৬
হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস, কার সঙ্গে বৈঠক?
  • ১৬ নভেম্বর ২০২৬
সেঞ্চুরি করেই পকেট থেকে কাগজ বের করলেন লিটন, কী লেখা ছিল তা…
  • ১৬ নভেম্বর ২০২৬
ইবির মেগা প্রকল্পে শ্রমিক সংকট, নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না…
  • ১৬ নভেম্বর ২০২৬
এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের নীতিমালা চূড়ান্তকরণের সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950