স্বাধীনতা দিবসে শেখ মুজিবের জন্য দোয়া চেয়ে চিঠি, গাজীপুর সিটি করপোরেশনের সচিব ওএসডি

২৬ মার্চ ২০২৫, ১২:২০ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪০ PM
নমিতা দে

নমিতা দে © ফাইল ফটো

মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই চিঠি নিয়ে ব্যাপক আলোচনার পর ওই কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নেওয়া হয়েছে।

এ ছাড়া ওই চিঠি টাইপ করে কৌশলে ওই কর্মকর্তাকে দিয়ে স্বাক্ষর করানোর অপরাধে সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হামিদা আক্তারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

একাধিক সূত্রে জানা যায়, ২০ মার্চ গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে মসজিদগুলোতে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ জানানো হয়। তবে চিঠিটি প্রকাশের পর সমালোচনা শুরু হলে পরে তা সংশোধন করা হয় এবং চিঠি থেকে শেখ মুজিবুর রহমানের নামটি বাদ দেওয়া হয়।

সিটি করপোরেশনের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ‘আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে, ওই দিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো।’

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নমিতা দে দীর্ঘদিন ধরে গাজীপুর সিটি করপোরেশনে কর্মরত আছেন। করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে নমিতা দেকে বদলি করা হয়। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক চিঠিতে নমিতা দেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়।

পরীক্ষার এক ঘণ্টা আগে এসএসসি-এইচএসসির প্রশ্নপত্র প্রিন্টের …
  • ১৬ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
  • ১৬ নভেম্বর ২০২৬
জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে ১৬ বছর পর যুবকের ১০ বছরের ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
আপনারে হাদি বানায়ে দিব— থানায় বসেই শুনলেন ডা. মাহমুদা মিতু
  • ১৬ নভেম্বর ২০২৬
হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস, কার সঙ্গে বৈঠক?
  • ১৬ নভেম্বর ২০২৬
সেঞ্চুরি করেই পকেট থেকে কাগজ বের করলেন লিটন, কী লেখা ছিল তা…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950