ঈদযাত্রায় ট্রেনের ছাদে যাত্রা রোধে কঠোর ব্যবস্থা, স্টেশনে মিলবে না মই-টুল

২৫ মার্চ ২০২৫, ০৭:০১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪১ PM
রেলপথ মন্ত্রণালয়

রেলপথ মন্ত্রণালয় © সংগৃহীত

ঈদযাত্রায় ট্রেনের ছাদে যাত্রী ওঠা রোধে কঠোর ব্যবস্থা নিচ্ছে রেলপথ মন্ত্রণালয়। আগামী ২৭ মার্চ থেকে দেশের কোনও রেলস্টেশন এলাকায় মই বা টুল পাওয়া যাবে না, যাতে কেউ ছাদে উঠে ঝুঁকিপূর্ণ ভ্রমণ করতে না পারে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে ঈদে ট্রেন ও যাত্রীদের নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান রেলপথ সচিব।

তিনি বলেন, বিনা টিকিটে যাত্রীদের প্রবেশ রোধে দেশের প্রধান রেলস্টেশনগুলোতে তিন স্তরের টিকিট চেকিং ব্যবস্থা চালু করা হয়েছে।

তিনি আরও জানান, ঢাকা রেলওয়ে স্টেশনের আশপাশে কিছু ‘পকেট গেট’ রয়েছে, যেগুলো দিয়ে অনেক যাত্রী বিনা টিকিটে প্রবেশের চেষ্টা করেন। এসব গেটে কঠোর নজরদারি রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণ বন্ধের বিষয়েও আলোচনা হয়। রেল সচিব বলেন, ট্রেনের ছাদে ওঠা সম্পূর্ণ নিষিদ্ধ। অতীতে দেখা গেছে, অনেকে মই ব্যবহার করে ছাদে ওঠেন। তাই ২৭ মার্চ থেকে কোনও স্টেশনে মই বা টুল পাওয়া যাবে না।

ঈদযাত্রায় ট্রেন ও স্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, বিমানবন্দর, রাজশাহী ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে বিশেষ ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এছাড়া, পূর্ব ও পশ্চিমাঞ্চলের ঈদযাত্রার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মন্ত্রণালয়ের দুই অতিরিক্ত সচিবকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

সচিব জানান, সামাজিক মাধ্যমে টিকিট বিক্রির ভুয়া পোস্ট দিয়ে সাধারণ যাত্রীদের প্রতারণা করা হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় ফেসবুকে এসব পেজ শনাক্ত করে স্ক্রিনশট সংগ্রহ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এগুলো বন্ধ করার ব্যবস্থা নিচ্ছে।

ঈদে ট্রেনযাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল ভ্রমণ নিশ্চিত করতে রেলপথ মন্ত্রণালয় টিকিট ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রেনের ছাদে যাত্রা রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

পরীক্ষার এক ঘণ্টা আগে এসএসসি-এইচএসসির প্রশ্নপত্র প্রিন্টের …
  • ১৬ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
  • ১৬ নভেম্বর ২০২৬
জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে ১৬ বছর পর যুবকের ১০ বছরের ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
আপনারে হাদি বানায়ে দিব— থানায় বসেই শুনলেন ডা. মাহমুদা মিতু
  • ১৬ নভেম্বর ২০২৬
হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস, কার সঙ্গে বৈঠক?
  • ১৬ নভেম্বর ২০২৬
সেঞ্চুরি করেই পকেট থেকে কাগজ বের করলেন লিটন, কী লেখা ছিল তা…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950