বিকল ট্রলারে ৫ দিন সাগরে ভাসমান, ৯৯৯ নম্বরে ফোনে উদ্ধার ১২ জেলে

২৫ মার্চ ২০২৫, ০৩:৩৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৩ PM
১২ জেলে উদ্ধার করল পুলিশ

১২ জেলে উদ্ধার করল পুলিশ © সংগৃহীত

মাছ ধরতে গিয়ে সাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়া জেলেদের উদ্ধার করলো পুলিশ। আজ মঙ্গলবার (২৫ মার্চ) জাতীয় জরুরি সেবার (৯৯৯) গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এক প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের বাঁশখালী থেকে মাছ ধরতে গিয়ে সাগরে বিপদে পড়েছিলেন ১২ জন জেলে। গত ১৭ মার্চ (সোমবার) ফিশিং ট্রলার নিয়ে যাত্রা করলেও, পরদিন ১৮ মার্চ (মঙ্গলবার) রাতেই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর টানা ৫ দিন গভীর সমুদ্রে ভাসতে থাকেন তারা, কিন্তু মোবাইল নেটওয়ার্ক না থাকায় কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি।  

পরে ২৩ মার্চ (রবিবার) রাতে মোবাইল নেটওয়ার্ক পেয়ে মো. হাসান নামে এক জেলে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। কলটি রিসিভ করেন কনস্টেবল লিটন মিয়া। সঙ্গে সঙ্গে কক্সবাজার কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষ, মহেশখালী থানা ও মহেশখালী নৌ-পুলিশকে বিষয়টি জানান তিনি। উদ্ধারের দায়িত্বে ছিলেন ৯৯৯ ডিসপাচার এএসআই লোকমান হোসেন ও এএসআই সিরাজুল ইসলাম।

সাগরে নির্দিষ্ট অবস্থান জানাতে না পারায় উদ্ধার কাজে কিছুটা বিলম্ব হলেও, অবশেষে কক্সবাজার কোস্টগার্ডের একটি দল ট্রলারটির অবস্থান শনাক্ত করে। উপকূল থেকে প্রায় ৩৫ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ‘সোনাদিয়ার পেট’ এলাকা থেকে ২৪ মার্চ সকালে ১২ জেলেকে উদ্ধার করা হয়। পরে ট্রলারসহ নিরাপদে উপকূলে ফিরিয়ে আনা হয় তাদের।

ইন-হাউস কোচিং করতে হবে এসএসসি পরীক্ষার্থীদের, সম্মানী থাকবে…
  • ২৪ জুন ২০২৬
সেশনজটসহ নানা ভোগান্তির প্রতিবাদে রাবির নৃবিজ্ঞান বিভাগে তা…
  • ২৪ জুন ২০২৬
টঙ্গীতে আগুনে পুড়ে ছাই ২৫ বসতঘর
  • ২৪ জুন ২০২৬
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিলেন প্রধানম…
  • ২৪ জুন ২০২৬
বাড়ির পাশে ঝোপে পড়ে ছিল একাধিক মামলার আসামির গলাকাটা মরদেহ
  • ২৪ জুন ২০২৬
এসএসসি-এইচএসসির দুই বছরেই ৪০ লাখ শিক্ষাবর্ষ নষ্ট হয়: শিক্ষা…
  • ২৪ জুন ২০২৬