ড. ইউনূস-মোদির বৈঠক নিয়ে নতুন তথ্য দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

২৩ মার্চ ২০২৫, ০৭:১৯ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০৯ PM
ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি

ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি © সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে আগামী ২ থেকে ৪ এপ্রিল ষষ্ঠ বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক আয়োজন করতে নয়াদিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে গত ২১ মার্চ ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস দেশটির সরকারের তিনটি সূত্রের বরাত দিয়ে জানায়, তাদের এ বৈঠকটি হচ্ছে না।

তবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ড. ইউনূস-মোদি বৈঠকের সম্ভাবনা নাকচ করেননি। শনিবার (২২ মার্চ) দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদীয় পরামর্শক কমিটির কাছে জয়শঙ্কর জানান, এ বৈঠকটি বিবেচনাধীন রয়েছে।

সংসদীয় কমিটিকে জয়শঙ্কর বলেন, আগামী ২ থেকে ৪ এপ্রিল বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির যোগদানের সম্ভাবনা রয়েছে। তখন তাকে পরামর্শক কমিটির সদস্যরা জিজ্ঞেস করেন, প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন কি না। উত্তরে স্পষ্ট কোনো কিছু না জানিয়ে জয়শঙ্কর বলেন ‘এটি বিবেচনাধীন আছে’।

এর আগে সংবাদমাধ্যম দ্য হিন্দু জানায়, এই পরামর্শক কমিটির সদস্যদের কাছে জয়শঙ্কর সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিরোধী আন্দোলন নিয়ে জানান, তারা হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের আন্দোলনের ব্যাপারে জানতে পেরেছিলেন। কিন্তু তারা এতে হস্তক্ষেপ করতে পারেননি। কারণ হিসেবে তিনি বলেছেন, হাসিনার ওপর ‘প্রয়োজনীয় প্রভাব’ খাটানোর প্রভাব তাদের ছিল না। তারা স্বৈরাচার হাসিনাকে শুধুমাত্র ‘পরামর্শ’ দিতে পারতেন।

শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬