রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানো যাবে না: উপদেষ্টা মাহফুজ

২২ মার্চ ২০২৫, ০১:৩৭ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১৬ PM
উপদেষ্টা মাহফুজ আলম

উপদেষ্টা মাহফুজ আলম © সংগৃহীত

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানোর বিপক্ষে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আজ শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

স্ট্যাটাসে উপদেষ্টা লেখেন, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজাতে আমরা গত কয়েকমাস কাজ করেছি। খুবই জটিল প্রক্রিয়া ছিল সব প্রতিষ্ঠানে আস্থা ও সক্রিয়তা ফেরত আনা। শক্তিশালী, জবাবদিহিমূলক এবং কার্যকর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়া আমরা এগুতে পারব না।  

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের গুড পারফরম্যান্সের ভিত্তি হল পুনর্গঠিত বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান।  সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যকার অপরাধীদের শাস্তি, পদচ্যুতি ও বিচারের আওতায় এনেছে। তদন্ত সাপেক্ষে অন্যদেরও আনা হবে।  এছাড়া সব প্রতিষ্ঠানকেই নিজেদের হাত পরিষ্কার করতে হবে। 

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে দাঁড় করানোর বিপক্ষে সতর্ক করে উপদেষ্টা মাহফুজ বলেন, কোনভাবেই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে দাড়ঁ করানো যাবে না। 

দেড় দশকের ফ্যাসিবাদ রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে অনেক জটিলতা রেখে গেছে উল্লেখ করে তিনি বলেন, সেগুলো সংস্কার ও বদলানোর প্রক্রিয়া গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক হতে হবে। ঐক্য রিকারেন্ট হোক, ভায়োলেন্স না। স্থিতিশীল রাষ্ট্রে আমরা সংস্কার ও বিচারের কাজ আরো দ্রুততার সাথে করতে পারব।

ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬
শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত হলেন সাতক্ষীরার দুই বন্ধু …
  • ০১ অক্টোবর ২০২৬
প্রাথমিকে যোগদান আজ— কেউ হাসছেন, কেউ কাঁদছেন এখনও
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ০১ অক্টোবর ২০২৬
গোবিপ্রবিতে বছরে ৩৬ লাখ টাকা মেডিকেল ফি, তবুও চিকিৎসাসেবা ন…
  • ০১ অক্টোবর ২০২৬
‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬