৩ এপ্রিলসহ ঈদুল ফিতরে টানা ৯ দিন সরকারি ছুটি 

২০ মার্চ ২০২৫, ০২:১২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:০৯ PM

© সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত ছুটি আরও বাড়ানো হয়েছে। ঈদ উপলক্ষে আগেই ৫ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। সেখানে এখন নির্বাহী আদেশে আরও একদিন ছুটি ঘোষণা করা হয়েছে। এই নিয়ে এবারের ঈদে টানা ৯ দিন দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। 

বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিলও ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য নির্বাহী আদেশে ৩ এপ্রিল, ২০২৫ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর হতে পারে ৩১ মার্চ। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই ৫ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এই হিসেবে কাগজপত্রে ২৯ মার্চ শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি। কিন্তু নির্ধারিত ছুটি শুরুর আগের দিন ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। একই সঙ্গে একই দিন পবিত্র শবে কদরেরও ছুটি। ফলে বাস্তবে ছুটি শুরু হচ্ছে ২৮ মার্চ থেকে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, ছুটি শেষে অফিস খোলার কথা ছিল ৩ এপ্রিল বৃহস্পতিবার। তার পরের ২ দিন আবার সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। এখন ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি হওয়ায় ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

ছাত্রদল নেতার আবেদনে হল সংসদ ভিপির সিট বাতিল করলেন প্রাধ্যক…
  • ৩০ জুন ২০২৬
এইচএসসি কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষিদ্ধ, গণবিজ্ঞপ্ত…
  • ৩০ জুন ২০২৬
ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু
  • ৩০ জুন ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের বেতন নিয়ে নতুন তথ্য দিলেন শিক্…
  • ৩০ জুন ২০২৬
ঢাবিতে ‘কাজী নজরুল ইসলামের’ নামে হল করার প্রস্তাব
  • ৩০ জুন ২০২৬
জুনে অস্বাভাবিক বিদ্যুৎ বিল, হয়রানি লাঘবে হটলাইন চালু
  • ৩০ জুন ২০২৬