৩ এপ্রিল নির্বাহী আদেশের প্রস্তাব, অনুমোদনে মিলবে ৯ দিনের ছুটি

২০ মার্চ ২০২৫, ০৭:০৭ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:১১ PM
সরকারি লোগো

সরকারি লোগো © ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব উঠতে পারে। এটি অনুমোদন হলে এবার ঈদে টানা ৯ দিনের ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

ঈদুল ফিতর কেন্দ্রিক ছুটি বিশ্লেষণ করলে দেখা যায়, ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে অফিস চলবে মাত্র দুদিন (২৭ মার্চ ও ৩ এপ্রিল)। ঈদের আগে ২৭ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করলে সরকারি কর্মচারীদের টানা ছুটি মিলবে আট দিন। অন্যদিকে ৩ এপ্রিল ছুটি ঘোষণা হলে টানা ছুটি মিলবে নয় দিন। দুই ক্ষেত্রেই ঈদের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ করে উল্লিখিত ছুটির চিত্র পাওয়া যায়।

মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল একটি সূত্র জানায়, নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে উপদেষ্টা পরিষদে সারসংক্ষেপ উপস্থাপন করতে হয়। আগামী উপদেষ্টা পরিষদ বৈঠকে ঈদের ছুটি সংক্রান্ত সারসংক্ষেপ উত্থাপন হতে পারে। বৈঠকে নিয়মিত ছুটির বাইরে বাড়তি ছুটি অনুমোদন হলে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের সভায় ছুটির বিষয়টি উত্থাপন হতে পারে।

উপদেষ্টা পরিষদ গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচদিন ছুটির অনুমোদন দেয়। আগে এ ছুটি ছিল ৩ দিন। গত ২১ অক্টোবর ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনিবার ও রোববার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি। ফলে সরকারি চাকরিজীবীরা টানা ৬ দিন ছুটি পাবেন।

অন্যদিকে, ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিন ছুটি ভোগ করতে পারবেন। কারণ ৩ এপ্রিলের পরের দুই দিন ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে সব মিলিয়ে টানা ৯ দিনের ছুটি উপভোগের সুযোগ মিলতে পারে।

ড্রিম ইঞ্জিনিয়ারিং, কী স্বপ্ন দেখবেন তা ঠিক করে দিতে পারে য…
  • ২৫ মার্চ ২০২৬
আজ রাতে ১ মিনিট অন্ধকারে থাকবে সারাদেশ
  • ২৫ মার্চ ২০২৬
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় এক জেলায় আহত ৫৫
  • ২৫ মার্চ ২০২৬
টানা পাঁচ দিনের বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস
  • ২৫ মার্চ ২০২৬
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় রেলক্রসিং কর…
  • ২৫ মার্চ ২০২৬
সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence